Logo
প্রিন্টের তারিখ: 24 May 2026 | প্রকাশের তারিখ: May 25, 2026

সংবাদ শিরোনাম : শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৭ ঘণ্টার মধ্যে পুলিশি অভিযান:
এর আগে, বুধবার (২০ মে) নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পল্লবী থানা পুলিশ। 

পল্লবী থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর পরই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সহায়তা নিয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীতে নিজ বাসায় শিশু রামিসাকে একা পেয়ে ওৎ পেতে থাকা সোহেল রানা তাকে ধর্ষণ করে এবং ঘটনা ধামাচাপা দিতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নৃশংস এই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

Dainik Sylhet Time 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF